1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার আরংঘাটায় মাদ্রাসায় ১০ বছরের শিশুর পায়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগ, মুহতামিম গ্রেপ্তার। - khulnarprotichchobi
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৩:১০|
শিরোনামঃ
খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ খুলনার দিঘলিয়ায় ২ দিনব্যাপী ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ শেষ, শিগগিরই জরিপ শুরু খুলনা সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে হকার্স ইউনিয়নের কার্যালয় ঘেরাও কর্মসূচি সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা।

খুলনার আরংঘাটায় মাদ্রাসায় ১০ বছরের শিশুর পায়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগ, মুহতামিম গ্রেপ্তার।

আল মাহফুজ শাওন
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
Spread the love

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:

খুলনা নগরীর আড়ংঘাটা এলাকায় একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর পায়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগে মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মাওলানা মো. আসলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) রাতে আড়ংঘাটা থানার শলুয়া এলাকায় অবস্থিত হামিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, দিনমজুর বাবা তার ছেলে মো. মিরাজুল ইসলামকে হাফেজ বানানোর আশায় ওই মাদ্রাসায় ভর্তি করান। অভিযোগ রয়েছে, মাদ্রাসার মুহতামিম মাওলানা আসলাম উদ্দিন শিশুটিকে পড়ালেখার পাশাপাশি ব্যক্তিগত বিভিন্ন কাজ করাতে বাধ্য করতেন। এমনকি গরু-ছাগল চরানোসহ নানা কাজে তাকে ব্যবহার করা হতো।

পরিবারের দাবি, এসব কাজ করতে আপত্তি জানালে শিশুটিকে মারধর করা হতো এবং বিভিন্ন অজুহাতে শাস্তি দেওয়া হতো। একপর্যায়ে তার পায়ে শিকল বেঁধে আটকে রেখে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তারা।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মুহতামিমকে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

More News Of This Category
© All rights reserved © 2025