1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
জাতীয় পল্লী উন্নয়ন দিবসে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:৫২|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সুজিত বাছাড়
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
Spread the love

সু‌জিত বাছাড়, দিঘলিয়া প্রতি‌নি‌ধি :

খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সমবায় সংগঠনের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নের ভিত্তি হচ্ছে শক্তিশালী গ্রামীণ অর্থনীতি। পল্লী উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং স্বাবলম্বী সমাজ গঠনে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এসব কর্মসূচি বাস্তবায়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা। তিনি পল্লী উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত উদ্যোগ তুলে ধরেন।
এ সময় পল্লী উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি, সমবায় সংগঠনের প্রতিনিধি এবং অংশীজনরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন সম্ভব। এ লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় নেতা, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গ্রামীণ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং পল্লী উন্নয়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

More News Of This Category
© All rights reserved © 2025