1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট: সাগুরিয়া খালের ৩.৫ কি.মি. এলাকার অবৈধ নেট-পাটা ও বাঁধ অপসারণ। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:৫৬|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দিঘলিয়ায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট: সাগুরিয়া খালের ৩.৫ কি.মি. এলাকার অবৈধ নেট-পাটা ও বাঁধ অপসারণ।

সুজিত বাছাড়
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
Spread the love

সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি:

খুলনার দিঘলিয়ায় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে এক বিশেষ মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে উপজেলার সাগুরিয়া খালের প্রায় ৩.৫ কিলোমিটার এলাকা জুড়ে থাকা অবৈধ নেট-পাটা এবং পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টিকারী বিভিন্ন বাঁধ অপসারণ করা হয়।
গতকাল ৮ জুলাই ২০২৬ তারিখে উপজেলার মোমিনপুর স্লুইসগেট থেকে শুরু করে পানিগাতি পর্যন্ত খালের বিশাল এলাকা জুড়ে এই অভিযান সফলভাবে পরিচালিত হয়। দিঘলিয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে এ অভিযানের আয়োজন করা হয়।
অভিযান চলাকালে দিঘ‌লিয়া উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) সুজন দাস গুপ্ত স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “খালের প্রতিটি দেশি মাছ আমাদের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। কিন্তু দুঃখজনকভাবে কিছু মানুষ অবৈধ জাল-পাটা ও নিষিদ্ধ ফাঁদ ব্যবহার করে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত করছে। এর ফলে আমাদের জলজ জীববৈচিত্র্য আজ হুমকির মুখে পড়ছে এবং হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির নানা মাছ।”
ইউএনও আরও বলেন, “সরকারি আইন অমান্য করে খালে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করা সম্পূর্ণ বেআইনি। খাল রক্ষা করা এবং জলজ সম্পদ টিকিয়ে রাখা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান এবং নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানে অন্যান্যদের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন দিঘলিয়া উপ‌জেলা সি‌নিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খা বাব‌লি, দিঘ‌লিয়া থানা পু‌লি‌শের একদল চৌকস টিম, স্থানীয় সামা‌জিক সংগঠন ‘আলোর মি‌ছিল’-এর প্রতি‌নি‌ধিবৃন্দ এবং এলাকার স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।
পরিবেশ ও দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এমন সময়োপযোগী ও কার্যকরী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

More News Of This Category
© All rights reserved © 2025