1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সংযোগ সড়ক ছাড়াই নির্মিত ৩৩ লাখ টাকার কালভার্ট, বাঁশের মই বেয়ে ঝুঁকি নিয়ে পারাপার পাঁচ-ছয় গ্রামের মানুষের। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:৫৪|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সংযোগ সড়ক ছাড়াই নির্মিত ৩৩ লাখ টাকার কালভার্ট, বাঁশের মই বেয়ে ঝুঁকি নিয়ে পারাপার পাঁচ-ছয় গ্রামের মানুষের।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালীর সীমানা খালের ওপর প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে একটি পাকা কালভার্ট নির্মাণের কাজ মাসখানেক আগে শেষ হলেও এখনো নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। ফলে জনসাধারণের কোনো কাজে আসছে না নতুন নির্মিত কালভার্টটি। বাধ্য হয়ে পাঁচ থেকে ছয় গ্রামের মানুষ প্রতিদিন নড়বড়ে বাঁশের মই বেয়ে ঝুঁকি নিয়ে খাল পারাপার করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের দাউদ গাজীর বাড়ির সামনে সীমানা খালের ওপর ৩৩ লাখ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরিফ এন্টারপ্রাইজ’।

স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাস আগে কালভার্ট নির্মাণ শেষ হলেও এর দুই পাশে সংযোগ সড়ক তৈরি না করায় পার্শ্বেখালী, মিরগাং, কালিঞ্চী, ঠাকুরঘেরী ও টেংরাখালী গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষকসহ সাধারণ পথচারীদের ঝুঁকি নিয়ে বাঁশের অস্থায়ী মই ব্যবহার করে কালভার্টে উঠতে হচ্ছে।

টেংরাখালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ গাজী বলেন, “কালভার্ট করেছে, কিন্তু পার হওয়ার কোনো রাস্তা নেই। কবে মাটি ফেলে সংযোগ সড়ক করবে, সেটাও জানি না। এখন জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।”

রমজাননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু বলেন, “বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) স্যারকে জানানো হয়েছে। তারা সরেজমিনে এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, “রমজাননগর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের সীমান্তবর্তী পার্শ্বেখালী-টেংরাখালী এলাকায় নতুন কালভার্ট নির্মাণ হয়েছে। আগে ওই স্থান থেকে মাটি বিক্রি করা হয়েছিল। এখন সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় মাটি পাওয়া যাচ্ছে না, এ কারণেই কাজ বিলম্বিত হচ্ছে।”

এ বিষয়ে শ্যামনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন বলেন, “ঠিকাদারকে সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে জানানো হয়েছে। বৃষ্টিপাত কমে গেলে তিনি কাজ শুরু করবেন।”

এদিকে দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে জনদুর্ভোগ দূর করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সুফল তখনই মিলবে, যখন কালভার্টটি নিরাপদ ও নির্বিঘ্নভাবে ব্যবহার করা যাবে।

More News Of This Category
© All rights reserved © 2025