1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ইকবালনগর স্কুলের ছাত্রী নির্জনা হত্যার বিচার দাবিতে উত্তাল খুলনা, ঘাতক পিতাকে গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:৪৫|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

ইকবালনগর স্কুলের ছাত্রী নির্জনা হত্যার বিচার দাবিতে উত্তাল খুলনা, ঘাতক পিতাকে গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন

এস, এম আরাফাত আলী
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
Spread the love

 

নগরীর সরকারী ইকবালনগর বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী আরফানা হোসেন নির্জনার নৃশংস ও পৈশাচিক হত্যাকাণ্ডের আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। গতকাল রোববার মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘বসুপাড়া বাঁশতলা মোড় এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এই প্রতিবাদী কর্মসূচিতে দলমত নির্বিশেষে শত শত সাধারণ মানুষ অংশ নেন। নিহত স্কুলছাত্রীর খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভে শামিল হন এলাকার বিপুল সংখ্যক নারী, পুরুষসহ কোমলমতি শিশুরা। পুরো সমাবেশ থেকে স্কুলছাত্রী নির্জনা হত্যার মূল পরিকল্পনাকারী ও ঘাতক পিতাকে অবিলম্বে গ্রেফতারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিস্পাপ স্কুলছাত্রী নির্জনার ঘাতক পিতা-মাতা চরম মাদকাসক্ত এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইতোপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক অভিযানে তারা মাদকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বেশ কয়েকবার আটকও হয়েছিল। বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদকের নীল দংশনে অন্ধ হয়ে এই পাপিষ্ঠ দম্পতি তাদের নিজেদের একমাত্র কন্যাসন্তানকে চরম নিষ্ঠুরতায় ও পৈশাচিকভাবে হত্যা করেছে, যা কোনো সুস্থ সমাজে কল্পনাও করা যায় না। এই জঘন্য হত্যাকাণ্ডের মূল হোতা এবং পলাতক পিতা আকাশকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান তারা।

প্রতিবাদী এই মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক সদস্য শেখ জামাল উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে খুনিদের ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাহমুদ আলম বাবু মোড়ল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব এবং সাংগঠনিক সম্পাদক ডাঃ শাহীন আহসান। সমাবেশে সংহতি জানিয়ে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এজে কুদ্দুস, ইয়াছির, ডাঃ হালিম মোড়ল, শুভ, শহিদ, সাগর, হাফেজ সোলায়মান, নাজমুল, ইমরান, মামুন, গোলাম রসুল ও জুবায়েরসহ আরও অনেকে। বক্তারা প্রত্যেকেই নির্জনা হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নেপথ্যের সকল রহস্য উদঘাটন করার তাগিদ দেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই খুলনা মহানগরীর প্রান্তিকা আবাসিক এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর বস্তাবন্দি ও ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ব্যাপক অনুসন্ধানের পর পুলিশ নিশ্চিত হয় যে, উদ্ধারকৃত লাশটি নিখোঁজ স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনার। এই চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যাকাণ্ডের সূত্র ধরে পুলিশ তদন্ত জোরদার করে এবং গত ১০ জুলাই নিহতের মা আরিফা ইয়াসমিন সীমাকে আটক করতে সক্ষম হয়। আটকের পর পুলিশি জিজ্ঞাসাবাদে সীমা নিজের মেয়ের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে এবং পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় লোমহর্ষক হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তবে ঘটনার মূল অপরাধী ও নির্জনার ঘাতক পিতা আলিম হোসেন আকাশকে পুলিশ এখনও গ্রেফতার করতে না পারায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে, যা এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আরও প্রকট হয়ে উঠেছে।

More News Of This Category
© All rights reserved © 2025