1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:৩৬|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দিঘলিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

সুজিত বাছাড়
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
Spread the love

সু‌জিত বাছাড়, দিঘ‌লিয়া প্রতিনিধি:
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং জনগণকে সচেতন করার লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্ত। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জামাল হোসাইন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী এবং দিঘলিয়া থানা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে অতিবৃষ্টি, জলাবদ্ধতা, ঝড়, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি দপ্তর, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্যোগের আগেই আশ্রয়কেন্দ্র, ত্রাণসামগ্রী, উদ্ধার কার্যক্রম এবং জরুরি সেবাসমূহ প্রস্তুত রাখার পাশাপাশি জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সভায় দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা, ক্ষয়ক্ষতি কমাতে করণীয়, আশ্রয়কেন্দ্রের প্রস্তুতি, জরুরি যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার সকল ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সুধীজন। সভায় অংশগ্রহণকারীরা দুর্যোগ মোকাবিলায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

More News Of This Category
© All rights reserved © 2025