1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। - khulnarprotichchobi
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:২৩|
শিরোনামঃ
খুলনায় রথযাত্রা উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনায় ভ্যাপসা গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি হতে পারে ৬০ শতাংশ। দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল। নতুন বিতর্কে আর্জেন্টিনা,ফকল্যান্ডস ইস্যুতে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি। সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দিঘলিয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন

খুলনা ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের নেতারা।

দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক ভিপি ও বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী মো. তরিকুল ইসলাম জহির, মোহাম্মদ মারুফ রশিদ-সহ সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের প্রতিনিধিরা। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনিযুক্ত চেয়ারম্যানের সফলতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে খুলনা ওয়াসার কার্যক্রম আরও গতিশীল করা, নিরাপদ ও মানসম্মত সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা এবং নগরবাসীর প্রত্যাশা পূরণে বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ মনিরুজ্জামান মনির দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা খুলনা ওয়াসাকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

জবাবে চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি শুভেচ্ছা জানাতে আসা নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, খুলনা ওয়াসার সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নগরবাসীকে উন্নত সেবা প্রদানই তাঁর প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল দায়িত্ব পালনা কামনা করে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

More News Of This Category
© All rights reserved © 2025