1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা মহানগর হকার্স ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত। - khulnarprotichchobi
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১:৩৬|
শিরোনামঃ
খুলনা মহানগর হকার্স ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত। দিঘলিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত। খুলনায় রথযাত্রা উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনায় ভ্যাপসা গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি হতে পারে ৬০ শতাংশ। দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল। নতুন বিতর্কে আর্জেন্টিনা,ফকল্যান্ডস ইস্যুতে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি।

খুলনা মহানগর হকার্স ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন

খুলনা মহানগর হকার্স ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হকারদের বিভিন্ন সমস্যা, অধিকার, ব্যবসায়িক পরিবেশ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, নগরীর ফুটপাত ও সড়কের পাশে ব্যবসা করে জীবিকা নির্বাহকারী হকাররা দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। বিশেষ করে বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া, উচ্ছেদ অভিযান এবং ব্যবসায়িক মন্দার কারণে হকারদের আয়-রোজগার ব্যাপকভাবে কমে গেছে। এ অবস্থায় হকারদের পুনর্বাসন, নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, হকাররা নগর অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের উচ্ছেদ না করে পরিকল্পিতভাবে ব্যবসার সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, পরিচয়পত্র প্রদান এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, হকারদের ঐক্যবদ্ধ থাকা এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে নিয়মতান্ত্রিকভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় খুলনা মহানগর হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় হকারদের জীবনমান উন্নয়ন ও সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়।

More News Of This Category
© All rights reserved © 2025