
মো. আল-মাহফুজ শাওন
খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক এবং এখন টিভির খুলনা প্রতিনিধি মো. তরিকুল ইসলামের মমতাময়ী মা আর নেই। আজ সকাল ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গাস্থ খুলনা হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালে পরিবার, স্বজন, সহকর্মী, সাংবাদিক সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার মৃত্যুতে খুলনার সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এদিকে, খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ থেকেও মরহুমার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
শোকবার্তায় বলা হয়, মায়ের মৃত্যু একজন সন্তানের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। মো. তরিকুল ইসলাম ও তাঁর পরিবারের এই কঠিন সময়ে খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা তাঁদের পাশে রয়েছেন।
মহান আল্লাহ তায়ালা মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন—আমিন।