1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
রিল রঙ্গিলা’য় গুরুত্বপূর্ণ চরিত্রে খুলনার কৃতি সন্তান রিয়াদ আহসান রনি - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:৫৫|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

রিল রঙ্গিলা’য় গুরুত্বপূর্ণ চরিত্রে খুলনার কৃতি সন্তান রিয়াদ আহসান রনি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
Spread the love

 

বিনোদন ডেস্ক:

দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ ও খুলনার কৃতি সন্তান রিয়াদ আহসান রনি এবার অভিনয় করেছেন ব্যতিক্রমধর্মী একক নাটক ‘রিল রঙ্গিলা’-তে। সাবেক এক বি-গ্রেড চলচ্চিত্র তারকা এবং গ্রামের এক সহজ-সরল যুবকের জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে নির্মিত নাটকটি আগামী ৭ আগস্ট (শুক্রবার) দুপুর ৩টায় জাগো বাংলা ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
নাটকটিতে রিয়াদ আহসান রনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বাঁকে তার উপস্থিতি নাটকের গতিপথে নতুন মোড় এনে দেয়। সংযত অভিনয়, শক্তিশালী পর্দা উপস্থিতি এবং চরিত্রের গভীরতা দিয়ে তিনি দর্শকদের জন্য বিশেষ চমক হয়ে উঠবেন বলে জানিয়েছেন নির্মাতা।
নাটকের কেন্দ্রীয় চরিত্র মাধুরীমালা-তে অভিনয় করেছেন মারিয়া মীম। একসময়কার আলোচিত বি-গ্রেড চলচ্চিত্র অভিনেত্রীর জীবন, হারিয়ে যাওয়া পরিচয় এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর সংগ্রামকে তিনি তুলে ধরেছেন। অন্যদিকে গ্রামের সহজ-সরল যুবক মাসুম চরিত্রে অভিনয় করেছেন তন্ময় সোহেল। তাদের দু’জনের ভিন্ন জগতের গল্পই নাটকটির মূল উপজীব্য। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শিরিন আলম।
নাফিজ রেজা ও টিটু রহমানের গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রিফাত খান অনিক। প্রধান সহকারী পরিচালক আক্তারুজ্জামান তুহিন। প্রযোজক নাজমুল হুদা শাপলা, নির্বাহী প্রযোজক মাসুদ মনসুর এবং ক্রিয়েটিভ প্রডিউসার ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নাফিজ রেজা। চিত্রগ্রহণ করেছেন সোহেল রানা এবং সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন মাহফুজুল হক আশিক।
নির্মাতা রিফাত খান অনিক বলেন, ‘রিল রঙ্গিলা’ শুধু বিনোদনের গল্প নয়; এটি দুই ভিন্ন জগতের দুই মানুষের আত্মপরিচয়, সম্মান, ভালোবাসা এবং নতুন করে বেঁচে ওঠার এক আবেগঘন গল্প। দর্শক নাটকটির প্রতিটি মুহূর্তে হাসি, আবেগ ও জীবনের বাস্তবতার প্রতিফলন খুঁজে পাবেন।
নির্মাতা দলের প্রত্যাশা, ব্যতিক্রমী গল্পের পাশাপাশি খুলনার কৃতি সন্তান রিয়াদ আহসান রনির শক্তিশালী অভিনয়ও দর্শকদের মুগ্ধ করবে এবং নাটকটি মুক্তির পর ব্যাপক সাড়া ফেলবে।

More News Of This Category
© All rights reserved © 2025