1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
শান্তি-শৃঙ্খলা বজায় থাকলেই জুলাই আন্দোলনের আত্মত্যাগ সার্থক হবে—সংসদ সদস্য আজিজুল বারী হেলাল - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:৩৩|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

শান্তি-শৃঙ্খলা বজায় থাকলেই জুলাই আন্দোলনের আত্মত্যাগ সার্থক হবে—সংসদ সদস্য আজিজুল বারী হেলাল

সুজিত বাছাড়
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
Spread the love

সু‌জিত বাছাড়, দিঘ‌লিয়া প্রতি‌নি‌ধি:
খুলনার দিঘলিয়া উপজেলায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও জুলাই আন্দোলনের যোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, সেনহাটি ঋষিপাড়ার পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ অর্থ ও সেলাই মেশিন প্রদান এবং জেলা পরিষদের উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকালে দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্তের সভাপতিত্বে এবং উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও অধ্যাপক মনিরুল হক বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য শরীফ ইকবাল হোসেন, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি শরীফ মোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেন,  “দিঘলিয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকলেই জুলাই আন্দোলনের আত্মত্যাগ সার্থক হবে। জুলাই যোদ্ধারা নিজেদের জীবন উৎসর্গ করে দেশের পরিবর্তনের পথ তৈরি করেছেন। তাদের এই অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন।”

তিনি বলেন, ছাত্র-জনতা যে প্রত্যাশা ও আদর্শ নিয়ে আন্দোলনে অংশ নিয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন সবার। সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন এবং সচেতন জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের অপকর্মে যারা আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য উপজেলা পরিষদে একটি অভিযোগ বাক্স (কমপ্লেইন বক্স) স্থাপনের নির্দেশনা দিয়ে বলেন, সাধারণ মানুষ যেন নির্ভয়ে তাদের অভিযোগ জানাতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অবদান রাখা যোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৩২ জন উপকারভোগীর মাঝে নগদ অর্থ এবং ৭জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া খুলনা জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১হাজার পাঁচশ’ ফলজ আমের চারা বিতরণ করা হয়।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের এসব জনকল্যাণমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন। পরে তিনি সেনহাটি ঋষিপাড়ায় গিয়ে সাম্প্রতিক জলাবদ্ধতায় পানিবন্দি পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজী জাকির হোসেন, আবুল কালাম আজাদ, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মোল্লা সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম, দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র কুমার দাশ, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোনায়েম খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হুসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিসেস নিসা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতি ইলাহী স্পিকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, কৃষক দলের সভাপতি শেখ লিটন, মোহাম্মদ আলী টুটুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা।

More News Of This Category
© All rights reserved © 2025