
খুলনা জেলা পুলিশের আয়োজনে আজ রোববার (৯ আগস্ট ২০২৬) সকাল ৮টায় খুলনা জেলা পুলিশ লাইন্স শিরোমনি প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্স সদস্যদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
প্যারেডে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ ও প্যারেড পরিদর্শন করেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা। এ সময় তিনি অংশগ্রহণকারী অফিসার ও ফোর্স সদস্যদের শারীরিক সক্ষমতা ও টার্নআউটের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
মাস্টার প্যারেডে প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) বিপ্লব কুমার নন্দী।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা, খেলাধুলা ও শরীরচর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ বজায় রাখার আহ্বান জানান।
মাস্টার প্যারেডের অংশ হিসেবে পুলিশ সুপার খুলনা জেলা পুলিশের ব্যবহৃত যানবাহন পরিদর্শন করেন এবং চালক পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এম. এম. তারিক-উল্লাহ্ ও শাহেদুল ইসলাম।
এছাড়াও খুলনা জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।