1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় ৪৮ দলীয় মিনি বার ফুটবল টুর্নামেন্টের জমজমাট আয়োজন - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫২|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দিঘলিয়ায় ৪৮ দলীয় মিনি বার ফুটবল টুর্নামেন্টের জমজমাট আয়োজন

সু‌জিত বাছাড়, দিঘ‌লিয়া
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
Spread the love

 

খুলনার দিঘলিয়ায় টিম গোল্ডেন পয়েন্টের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৮ দলীয় মিনি বার ফুটবল টুর্নামেন্ট। বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টায় দিঘলিয়া হাসপাতাল মোড় সংলগ্ন বালুর মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী সিয়াম একাদশ ও আরএম ক্লাব। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে মোট ৪৮টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে ২৪ দলের ‘এ’ গ্রুপের খেলা ১২ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। অপরদিকে ২৪ দলের ‘বি’ গ্রুপের খেলা ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে আয়োজক কমিটি। খেলা চলাকালে কোনো খেলোয়াড় আহত হলে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির সকল সদস্য, স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব, সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন নিউজ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে টুর্নামেন্টটি সম্পন্ন হবে এবং এর মাধ্যমে দিঘলিয়ার তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করা সম্ভব হবে।

More News Of This Category
© All rights reserved © 2025