1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চাইলেন কেসিসি প্রশাসক। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:৩৭|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চাইলেন কেসিসি প্রশাসক।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
ঐতিহ্য, সম্ভাবনা ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ খুলনা নগরীকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

নগরবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা, সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, একটি নগরীর উন্নয়ন শুধু প্রশাসন বা সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। নগরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে নাগরিকদের সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নজরুল ইসলাম মঞ্জু নগরবাসীকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিক দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। পাশাপাশি নগরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, খুলনা নগরীর উন্নয়ন ও সমৃদ্ধির সঙ্গে প্রতিটি নাগরিকের জীবনযাত্রার মান ওতপ্রোতভাবে জড়িত। তাই নাগরিক সেবা আরও কার্যকর করা এবং নগরবাসীর প্রত্যাশা পূরণে কেসিসির কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বার্তায় কেসিসি প্রশাসক বলেন, “খুলনা আমাদের, এর উন্নয়ন ও সমৃদ্ধির দায়িত্বও আমাদের সবার।” সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি আধুনিক, মানবিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সবশেষে খুলনা নগরীর প্রতিটি নাগরিকের সুখ, শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

নজরুল ইসলাম মঞ্জু
প্রশাসক
খুলনা সিটি কর্পোরেশন

More News Of This Category
© All rights reserved © 2025