1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর দ্বিতীয় দিন উদযাপন। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:৩৮|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর দ্বিতীয় দিন উদযাপন।

সুজিত বাছাড়
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
Spread the love

সু‌জিত বাছাড়, দিঘলিয়া প্রতি‌নি‌ধি:
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর দ্বিতীয় দিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (১৭ আগস্ট) বিকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যচাষি, মৎস্যজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং উন্মুক্ত জলাশয় রক্ষার বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।
পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ১০২ খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী (হেলাল)।
প্রধান অতিথির বক্তব্যে এস কে আজিজুল বারী হেলাল দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মাছের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশের উন্মুক্ত জলাশয়গুলো কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে নিজেদের দখলে নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এসব জলাশয় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখতে হবে, যাতে জনগণ এর সুফল ভোগ করতে পারে এবং দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন স্বাভাবিক থাকে।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মৎস্যসম্পদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও পরিবেশবান্ধব মাছ চাষের প্রসার ঘটাতে হবে। এর মাধ্যমে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ ও উৎপাদনমুখী করার পাশাপাশি চাষিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস মাছ। একই সঙ্গে মৎস্য খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান জড়িত। তাই জলাশয় দখল, অবৈধ জাল ব্যবহার, প্রজনন মৌসুমে মাছ শিকার এবং জলজ পরিবেশের ক্ষতি বন্ধে প্রশাসন, মৎস্য বিভাগ, জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী, অধ্যাপক মনিরুল হক বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান মিন্টু, আব্দুর রকিব মল্লিক, শরীফ ইকবাল হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, মোল্লা বেল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, শেখ আবুল কালাম আজাদ, মো. মুকিত মীর, জাসেদ কবির জুয়েল, শাফি উদ্দিন সাফি, শেখ লিটন, আব্দুল্লাহ আল নিপু, আলম চৌধুরী, বাদশা গাজী, শেখ কুদরতে-ই-এলাহী স্পিকার, আব্দুল কাদের জনি, মো. সিদ্দিকুর রহমান মিন্টু, রিনা পারভিন, মোহাম্মদ আলী টুটুল, সৈয়দ মোজাফফর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুমসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে সফল মৎস্যচাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সেরা গলদা চাষি হিসেবে হাসিবুর রহমান সুইট, সেরা কাপ জাতীয় মৎস্যচাষি হিসেবে আলম চৌধুরী এবং সেরা মৎস্য উদ্যোক্তা হিসেবে অপূর্ব দাসকে সম্মাননা দেওয়া হয়।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য রক্ষায় জলাশয়ে নিয়মিত পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে মাছের প্রজনন ও বংশবৃদ্ধির উপযোগী পরিবেশ নিশ্চিত করাও জরুরি।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন একদিকে যেমন সফল মৎস্যচাষিদের উৎসাহিত করবে, অন্যদিকে দেশীয় মাছ সংরক্ষণ, উন্মুক্ত জলাশয়ের সুরক্ষা এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বাড়াবে।
তাদের মতে, দিঘলিয়ার নদী, খাল, বিল ও অন্যান্য জলাশয়ের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মৎস্যচাষিদের আয় বৃদ্ধির সুযোগ আরও সম্প্রসারিত হবে। ফলে পরিকল্পিত ও পরিবেশবান্ধব মৎস্যচাষের মাধ্যমে দিঘলিয়ার মৎস্য খাতকে আরও আধুনিক, উৎপাদনশীল ও টেকসই করা সম্ভব হবে।

More News Of This Category
© All rights reserved © 2025