1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বাংলা সাহিত্যের কালজয়ী নক্ষত্রের স্মৃতিধন্য লাহিনীপাড়া: পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে মীর মশাররফ হোসেনের ঐতিহ্যবাহী বাস্তুভিটা - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:৫৮|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলা সাহিত্যের কালজয়ী নক্ষত্রের স্মৃতিধন্য লাহিনীপাড়া: পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে মীর মশাররফ হোসেনের ঐতিহ্যবাহী বাস্তুভিটা

এস, এম আরাফাত আলী
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
Spread the love

এস, এম আরাফাত আলী

বাংলা সাহিত্যের প্রথম মুসলিম গদ্যকার ও প্রখ্যাত উপন্যাসিক মীর মশাররফ হোসেনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাস্তুভিটা স্থান পেয়েছে কুষ্টিয়া জেলার ছায়াঘেরা শান্ত গ্রাম লাহিনীপাড়ায়। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর এই ঐতিহ্যবাহী পল্লীতেই জন্ম নেন ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের এই মহান পথিকৃৎ। জমিদার পিতা মীর মোয়াজ্জেম হোসেনের তত্ত্বাবধানে নিজ গৃহে নিয়োজিত মুন্সির কাছে আরবি ও ফারসি ভাষা শেখার মধ্য দিয়ে তাঁর শিক্ষার হাতেখড়ি হয়। পরবর্তীতে কুষ্টিয়া স্কুল, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল এবং কলকাতার ঐতিহ্যবাহী কালীঘাট স্কুলে অধ্যয়নের মাধ্যমে তাঁর আনুষ্ঠানিক শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। কর্মজীবনের শুরুতে পিতার জমিদারি দেখাশোনার ভার নিলেও পরবর্তী সময়ে তিনি চাকরিতে যোগ দেন এবং ভাগ্য অন্বেষণে পাড়ি জমান তৎকালীন সাংস্কৃতিক রাজধানী কলকাতায়। প্রাঞ্জল ও বিশুদ্ধ বাংলায় তিনি উপহার দিয়েছেন কালজয়ী সব গদ্য, পদ্য, নাটক ও উপন্যাস। তাঁর রচিত প্রায় ৩৭টি গ্রন্থের মধ্যে ‘বিষাদ সিন্ধু’, ‘বসন্তকুমারী’, ‘গো-জীবন’ এবং আত্মজীবনীমূলক গ্রন্থ ‘উদাসীন পথিকের মনের কথা’ কালজয়ী মর্যাদা পেয়েছে। বিশেষ করে সমকালীন সামাজিক প্রেক্ষাপটে লেখা ‘জমিদার দর্পণ’ নাটকের জন্য তিনি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকারের খ্যাতি লাভ করেন।

সবুজ সুনিবিড় প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই সাহিত্যিকের মূল বসতবাড়িটি একসময় জমিদারি অভিজাত্যের প্রতীক হিসেবে প্রায় ৩২ বিঘা জমির ওপর বিস্তৃত ছিল। সময়ের বিবর্তনে এবং অবৈধ দখলের কারণে বর্তমানে সেই ঐতিহ্যময় আঙিনা মাত্র ৩ বিঘা জমিতে গিয়ে ঠেকেছে। ঐতিহাসিক এই স্মৃতিচিহ্নকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে ১৯৭২ সালে স্থানীয় বাসিন্দারা প্রথম উদ্যোগী হয়ে ভিটার কিছু অংশ উদ্ধার করেন এবং সেখানে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। বর্তমানে সেই ৩ বিঘা জমির ওপর একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, সমৃদ্ধ লাইব্রেরি, প্রাচীন স্মৃতি সম্বলিত জাদুঘর এবং একটি সুদৃশ্য অডিটোরিয়াম গড়ে তোলা হয়েছে, যা স্থানটিকে একটি নান্দনিক সাহিত্য কমপ্লেক্সে রূপ দিয়েছে।

সাহিত্যপ্রেমী ও ভ্রমণপিপাসুদের জন্য কুষ্টিয়ার এই প্রাঙ্গণটি আজ এক অনবদ্য তীর্থক্ষেত্র। বাস্তুভিটার মূল ফটকের বাইরে অবস্থান করছে স্থানীয় তিনটি ঐতিহ্যবাহী চায়ের দোকান এবং কয়েকটিক ত্রিকোণাকৃতি স্মারক স্তম্ভ, যার মার্বেল পাথরে খোদাই করে রাখা হয়েছে সাহিত্যিকের হৃদয়ছোঁয়া নানাবিধ বিখ্যাত উক্তি। প্রতিদিন দেশ-বিদেশের অগণিত পর্যটক ও সাহিত্য অনুরাগী এই প্রাঙ্গণে ভিড় জমান কালজয়ী কথাশিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং ইতিহাসকে নিবিড়ভাবে অনুভব করতে। তবে নিয়মিত তদারকি ও প্রাতিষ্ঠানিক সংরক্ষণের কিছু সীমাবদ্ধতার কারণে স্থানটির কিছু অংশ জীর্ণ ও ভাঙাচোরা অবস্থায় রয়েছে, যা দর্শনার্থীদের কিছুটা ব্যথিত করে। প্রত্নতত্ত্ব বিভাগ ও স্থানীয় প্রশাসনের সুনির্দিষ্ট সংস্কার পদক্ষেপ গ্রহণ করা হলে মীর মশাররফ হোসেনের এই বাস্তুভিটা হয়ে উঠতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান আকর্ষনীয় প্রত্নতাত্ত্বিক ও সাহিত্য পর্যটন কেন্দ্র।

More News Of This Category
© All rights reserved © 2025