1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ডেঙ্গু মোকাবিলায় নিজস্ব ফগার মেশিন নিয়ে মাঠে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫২|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

ডেঙ্গু মোকাবিলায় নিজস্ব ফগার মেশিন নিয়ে মাঠে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন , খুলনা :
খুলনায় ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা ও মশক নিধন কার্যক্রম জোরদারে মাঠে নেমেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল। জনগণের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সংগঠনটির উদ্যোগে নিজস্ব ফগার মেশিন ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে।

ডেঙ্গুর প্রকোপ ক্রমেই উদ্বেগজনক হয়ে ওঠায় নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন আবাসিক এলাকা, সড়ক, অলিগলি ও মশার সম্ভাব্য প্রজননস্থলে ফগিং করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীকে সচেতন করা হচ্ছে।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু এখন শুধু একটি পরিবারের সমস্যা নয়; এটি নগরবাসীর সম্মিলিত জনস্বাস্থ্যের বিষয়। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই দায়িত্ববোধ থেকেই নিজস্ব উদ্যোগে ফগার মেশিন ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে মাঠে নামা হয়েছে।

তারা আরও বলেন, নগরীর যেসব এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি কিংবা মশার উপদ্রব রয়েছে, পর্যায়ক্রমে সেসব এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে প্রচারণাও চালানো হবে।

নেতৃবৃন্দ বলেন, “জনগণের পাশে, জনকল্যাণে” এই প্রত্যয়কে সামনে রেখে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল ভবিষ্যতেও মানুষের যেকোনো দুর্যোগ ও সংকটে পাশে থাকবে।

এদিকে স্বেচ্ছাসেবক দলের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় এমন সামাজিক উদ্যোগ নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মশক নিধন কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

More News Of This Category
© All rights reserved © 2025