
সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিঘলিয়া কমিটির আয়োজনে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ও শ্রী শ্রী দূর্গা পূজা সফলভাবে উদাহরণের লক্ষে প্রস্তুতিমূলক বিশেষ বর্ধিত সভা ২০২৬ অনুষ্ঠিত, দিঘলিয়ার কামারগাতী মধ্যপাড়া দূর্গা মন্দির প্রাঙ্গণে দুপুর ১টায় অনুষ্ঠানের শুভ সুচনা শুরু হয়,বাবু সৌমিত দত্তের সভাপতিত্বে, এবং প্রদীপ বিশ্বাসের সন্চালনায় প্রধান অতিথি ছিলেন বাবু বিমান সাহা,সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা,এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাবু রতন কুমার মিত্র, আহবায়ক খুলনা জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ।এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাষ,শিমুল কুমার দাস,আশিষ কুমার সিনহা,দীপংকর মন্ডল লিটন,ইন্দ্রজিৎ চক্রবর্তী, প্রবীর রায়,সাংবাদিক দিলিপ কুমারবর বর্মন সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ,এসময় বক্তারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।এসময় দিঘলিয়া উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।