1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
এনসিপি খুলনা মহানগরীর আহ্বায়ক হচ্ছেন এস এম মুশফিকুর রহমান। - khulnarprotichchobi
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ১০:০৪|
শিরোনামঃ
আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য। চিত্রার তীরে ধ্বংসস্তূপে ঢাকা নড়াইলের আড়াইশ বছরের হাটবাড়িয়া জমিদার বাড়ি কালের গর্ভে বিলীন হওয়ার পথে কিয়ন্তি স্মৃতি: নড়াইলে নিহার রঞ্জন গুপ্তের পৈতৃক নিবাসের বর্তমান হালচাল খুলনার ‘হোয়াইট হাউস’: বিদ্যুৎ ও নারী শিক্ষার আলোকবর্তিকা ঘোষ জমিদার বাড়ির ইতিহাস

এনসিপি খুলনা মহানগরীর আহ্বায়ক হচ্ছেন এস এম মুশফিকুর রহমান।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা মহানগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন নেতৃত্ব গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। দলীয় একাধিক সূত্রের দাবি, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমানকে মহানগর এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

দলীয় সূত্রগুলো বলছে, খুলনা মহানগরীতে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করতে নতুন নেতৃত্ব নির্ধারণের প্রক্রিয়া চলছে। এরই অংশ হিসেবে মহানগর কমিটির শীর্ষ পদে এস এম মুশফিকুর রহমানের নাম আলোচনায় রয়েছে। রাজনৈতিক ও সাংগঠনিক অঙ্গনে তার সক্রিয়তা এবং স্থানীয় পর্যায়ে পরিচিতির বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, মহানগর কমিটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ সদস্য সচিব কে হচ্ছেন—এ নিয়েও চলছে আলোচনা। এ পদের জন্য হামীম রাহাত অথবা ডা. আবদুল্লাহর নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার কারণে এই দুই নেতার মধ্যে একজনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, খুলনা মহানগরীতে এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করা এবং দলীয় কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যেই নতুন নেতৃত্ব নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা চলছে।

তবে এখনো পর্যন্ত মহানগর কমিটির আহ্বায়ক বা সদস্য সচিব হিসেবে কারও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। দলীয় নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের পরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। দ্রুততম সময়ের মধ্যে খুলনা মহানগর এনসিপির নতুন নেতৃত্ব প্রকাশ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে এস এম মুশফিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, দলের নীতিনির্ধারকরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

রাজনৈতিক মহলে এখন মূল আলোচনা—শেষ পর্যন্ত এস এম মুশফিকুর রহমানই কি এনসিপি খুলনা মহানগরীর আহ্বায়ক হচ্ছেন, নাকি শেষ মুহূর্তে নেতৃত্বের সমীকরণে আসছে কোনো পরিবর্তন। আনুষ্ঠানিক ঘোষণার পরই এ বিষয়ে সব জল্পনা-কল্পনার অবসান হবে।

More News Of This Category
© All rights reserved © 2025