1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ডেঙ্গু প্রতিরোধে খুলনায় স্বেচ্ছাসেবক দলের মশক নিধন কর্মসূচি - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:১৫|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

ডেঙ্গু প্রতিরোধে খুলনায় স্বেচ্ছাসেবক দলের মশক নিধন কর্মসূচি

আল মাহফুজ শাওন
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Spread the love

 

আল-মাহফুজ শাওন

লনা মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে মশক নিধন কর্মসূচি শুরু করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর। সংগঠনের আহ্বায়ক *মিরাজুর রহমান মিরাজের নিজ উদ্যোগে* এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় মশক নিধনের লক্ষ্যে এ কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। মশক নিধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

এ সময় আরও উপস্থিত ছিলেন *খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, **খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি* এবং *সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন*সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচিতে নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ড্রেন, নালা-নর্দমা ও মশার সম্ভাব্য প্রজননস্থলে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে নগরবাসীকে সচেতন করা হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না; ব্যক্তি, পরিবার ও সামাজিকভাবে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নগরবাসীর নিরাপত্তার কথা বিবেচনা করে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন, *ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার।* নগরবাসীকে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি যেকোনো স্থানে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়।

More News Of This Category
© All rights reserved © 2025