1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মোরেলগঞ্জে নিখোঁজের ১৫ ঘণ্টা পর খাল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার - khulnarprotichchobi
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৩৫|
শিরোনামঃ
সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা।

মোরেলগঞ্জে নিখোঁজের ১৫ ঘণ্টা পর খাল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

আল মাহফুজ শাওন
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর আউয়াল মাঝি (৪৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের কর্মকারপট্টি এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত আউয়াল মাঝি মোরেলগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের কর্মকারপট্টিতে বুলু কর্মকারের দোকানের পেছনের খালে দোকানের কয়লা ধোয়ার জন্য নামেন আউয়াল মাঝি। এরপর তিনি আর ফিরে আসেননি। ঘটনাস্থলে তার ব্যবহৃত কাপড়-চোপড় পড়ে থাকতে দেখা যায়।

বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শ্রমিকের সন্ধানে তৎপরতা শুরু করে। এরপর মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটও উদ্ধার অভিযানে যোগ দেয়।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বুধবার সকাল ৮টার দিকে খালের পানির নিচ থেকে আউয়াল মাঝির মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

মরদেহ উদ্ধারের পর স্বজনেরা তার মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ মরদেহটি হেফাজতে নেয়। বুধবার সকাল ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আউয়াল মাঝির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

More News Of This Category
© All rights reserved © 2025