পরশমনি জ্যোতি:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল্লাহ হারুন এবং সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মিজ হুরে জান্নাত।
এ অনুষ্ঠানে জাতীয় কবির জীবন, কর্ম ও সৃষ্টিশীলতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি কবির কালজয়ী গান, কবিতা ও সাহিত্যকর্ম অবলম্বনে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠান ছিল তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণামূলক।