1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা মহানগরীর ৭ কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতা সংগ্রহ কার্যক্রম - khulnarprotichchobi
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ১২:৫৭|
শিরোনামঃ
ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার।

খুলনা মহানগরীর ৭ কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতা সংগ্রহ কার্যক্রম

আল মাহফুজ শাওন
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
Spread the love

 

আল-মাহফুজ শাওন
ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় রক্তের সংকট মোকাবিলা ও অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে খুলনা মহানগরীর সাতটি কলেজ ক্যাম্পাসে একযোগে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের প্রয়োজনের সময় রক্ত সরবরাহ নিশ্চিত করা এবং স্বেচ্ছায় রক্তদানে তরুণদের উৎসাহিত করা। একই সঙ্গে বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্য থেকে সম্ভাব্য রক্তদাতাদের তালিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকরা জানান, ডেঙ্গু আক্রান্ত অনেক রোগীর চিকিৎসায় জরুরি ভিত্তিতে রক্ত ও রক্তের উপাদানের প্রয়োজন হয়। এ সময়ে রক্তের সংকট দেখা দিলে রোগী ও স্বজনদের নানা ভোগান্তিতে পড়তে হয়। তাই মানবিক দিক বিবেচনায় নিয়ে ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

খুলনা মহানগরীর সাতটি কলেজ ক্যাম্পাসে একযোগে কর্মসূচি পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কলেজের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। তারা ডেঙ্গু আক্রান্ত রোগীদের সহযোগিতায় রক্তদাতা সংগ্রহ, রক্তদানের উপকারিতা সম্পর্কে প্রচার এবং প্রয়োজনীয় রক্তের গ্রুপের তথ্য সংগ্রহে কাজ করেন।

More News Of This Category
© All rights reserved © 2025