1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় গ্রীন লাইফের প‌ক্ষে A+ প্রাপ্ত ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:২৫|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দিঘলিয়ায় গ্রীন লাইফের প‌ক্ষে A+ প্রাপ্ত ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা।

সুজিত বাছাড়
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
Spread the love

সু‌জিত বাছাড়, দিঘ‌লিয়া

খুলনার দিঘলিয়া উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত ৪৮ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। সামাজিক ও শরীরচর্চাবিষয়ক সংগঠন গ্রীন লাইফের উদ্যোগে সংগঠনটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(২৯ আগস্ট) দিনব্যাপী দক্ষিণ চন্দনীমহল ১১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়(ভুইপাড়া) প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজি ইদ্রিস আলী। এরপর পবিত্র গীতা পাঠ করেন কাটানি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুন্ডু।
অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, এপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি স্টার জুট মিল মাধ্যমিক বিদ্যালয়, হাসেনিয়া দাখিল মাদ্রাসা এবং পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন।

গ্রীন লাইফের সভাপতি ও প্রতিষ্ঠাতা শেখ রওশন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করেন আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন এবং ডক্টর এস কে বাকার কলেজের প্রভাষক মুহাম্মদ ইলিয়াস হোসাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, এপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লষ্কর, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম এবং ১২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীন লাইফের উপদেষ্টা মন্ড‌লিসহ সকল সদস‌্যবৃন্দ, অ‌ভিবাবকবৃন্দ, বি‌ভিন্ন স্কু‌লের শিক্ষকগন, স্থানীয়ন সামা‌জিক ব‌্যক্তিবর্গ, সাংবা‌দিকবৃন্দ ও প্রমুখ।

আয়োজকরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ড ও শরীরচর্চার প্রতি আগ্রহী করে তুলতেই গ্রীন লাইফের এ আয়োজন।

More News Of This Category
© All rights reserved © 2025