1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত। - khulnarprotichchobi
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ১০:৫৪|
শিরোনামঃ
চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

দিঘলিয়ায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

দিঘলিয়া প্রতিনিধি:

গণসচেতনতা সৃষ্টি, সততা ও নৈতিকতার চর্চা এবং শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা বিকাশের লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় মাধ্যমিক পর্যায়ের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আমিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে সততা ও দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে দিঘলিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আমিরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়বোধ ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে বিতর্কের মতো সৃজনশীল আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তি দিয়ে কথা বলতে শেখে, অন্যের মতামতকে সম্মান করতে শেখে এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার সাহস অর্জন করে। ভবিষ্যতে দুর্নীতিমুক্ত ও সচেতন সমাজ গঠনে আজকের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, সেনহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোনায়েম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত এবং উপজেলা তথ্য আপা সাঈদা খাতুন, উপ‌জেলা একা‌ডে‌মিক সুপারভাইজার মাকসুদা খানমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ফাইনাল রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় ও দিঘলিয়া এম এ ম‌জিদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, সত্য ও ন্যায়ের চর্চা, আত্মবিশ্বাস এবং গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে বিচারকদের বিবেচনায় দিঘলিয়া এম এ ম‌জিদ মাধ্যমিক বিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরস্কার পান জিনিয়া সুলতানা রিমি।

এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়ও বি‌ভিন্ন প্রতি‌যো‌গিতায় বিজয়ীদের হা‌তে পুরস্কার তু‌লে‌ দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও নিউজ মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025