1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় ২১ জলাশয়ে পোনা মাছ অবমুক্ত - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:৩৯|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দিঘলিয়ায় ২১ জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

সুজিত বাছাড়
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

 

সুজিত বাছাড়, দিঘলিয়া

খুলনার দিঘলিয়া উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ১৭টি প্রাতিষ্ঠানিক ও ৪টি উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয়ে দিনব্যাপী উপজেলার বিভিন্ন জলাশয়ে এ পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং মৎস্যসম্পদের উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে দিঘলিয়া উপজেলা সদরের উন্মুক্ত জলাশয়ে প্রধান অতিথি খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলালের প্রতিনিধি হিসেবে পোনা মাছ অবমুক্ত করেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলিসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৭টি প্রাতিষ্ঠানিক ও ৪টি উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করায় স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ওয়াহিদুজ্জামান রানা, দিঘলিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল মোল্লা, বারাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক নুরু, সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা মোল্লা সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি শেখ লিটন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান মিন্টু, উপজেলা মহিলা দলের নেত্রী রিনা পারভিন, দিঘলিয়া ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আরিফ হোসেন, জাকির হোসেন, পল্টু শেখসহ আরও অনেকে।

More News Of This Category
© All rights reserved © 2025