1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন - khulnarprotichchobi
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| বিকাল ৫:০৬|
শিরোনামঃ
খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য। চিত্রার তীরে ধ্বংসস্তূপে ঢাকা নড়াইলের আড়াইশ বছরের হাটবাড়িয়া জমিদার বাড়ি

খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

 

“ব্যস্ত দিনের ক্লান্তি শেষে জাপানি ভাষা শিখুন হাসি মুখে”—এই স্লোগানকে সামনে রেখে খুলনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)তে সম্পূর্ণ বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সন্ধ্যাকালীন এ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের (এনএইচআরডিএফ) অর্থায়নে পরিচালিত হচ্ছে এ বিনামূল্যের জাপানি ভাষা শিক্ষা কোর্স।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত।
এ সময় টিটিসি খুলনার শিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত প্রশিক্ষণার্থীদের হাতে জাপানি ভাষা শেখার বই তুলে দেন।
সংশ্লিষ্টরা জানান, সন্ধ্যাকালীন এ কোর্সের মাধ্যমে কর্মব্যস্ত মানুষের জন্য জাপানি ভাষা শেখার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যতে জাপানে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তথ্য ও ছবি: জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা

More News Of This Category
© All rights reserved © 2025