দাকোপ প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়সংগত দাবির পক্ষে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে কর্মসূচি।
এ সময় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা মহিলা দলের নেতৃবৃন্দ সব ধরনের ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করেন।