1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
চিত্রা পাড়ের রূপকথা: নড়াইলের সুলতান কমপ্লেক্সে শিল্পীর স্মৃতি ও প্রকৃতির অনন্য ছোঁয়া - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৯:২১|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

চিত্রা পাড়ের রূপকথা: নড়াইলের সুলতান কমপ্লেক্সে শিল্পীর স্মৃতি ও প্রকৃতির অনন্য ছোঁয়া

এস, এম আরাফাত আলী
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
Spread the love

এস, এম আরাফাত আলী

চিত্রা নদীর শান্ত ঢেউ আর মনোরম প্রাকৃতিক পরিবেশের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতিবিজড়িত ‘সুলতান কমপ্লেক্স’। নড়াইল জেলা সদর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে মাছিমদিয়া এলাকায় অবস্থিত এই কমপ্লেক্সটি দেশের শিল্প অনুরাগী ও ভ্রমণপিপাসুদের কাছে এক অন্যরকম তীর্থস্থান। প্রায় ২৭ একর সুবিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই কমপ্লেক্সটি কেবল একজন শিল্পীর বাসভবন নয়, বরং বাংলার মাটি ও মানুষের জীবনচিত্রের এক অমূল্য সংগ্রহশালা। ২০০৩ সালে নির্মিত এই স্মৃতি কমপ্লেক্সটির চারপাশ বিরল প্রজাতির অজস্র সবুজ বৃক্ষে ঢাকা, যেখানে সার্বক্ষণিক পাখির কলকাকলি এক প্রশান্তিময় আবহাওয়া তৈরি করে রাখে।

সুলতান কমপ্লেক্সের মূল আকর্ষণ হলো শিল্পী এস এম সুলতানের আদি বাসস্থানের স্মৃতি এবং তাঁর চিরনিদ্রায় শায়িত সমাধিসৌধ। সবুজ প্রকৃতির মাঝে লাল সিরামিক ইটে মোড়া শান্ত ও নিরিবিলি পরিবেশে চিরনিদ্রায় শায়িত রয়েছেন এই মহান চিত্রকর। সমাধিসৌধের পাশেই রয়েছে আধুনিক স্থাপত্যের একটি দ্বিতল ফটোগ্যালারি বা স্মৃতি সংগ্রহশালা। প্রায় ৩৮ ফুট দীর্ঘ এই গ্যালারিতে সুলতানের আঁকা বহু দুর্লভ চিত্রকর্মের পাশাপাশি তাঁর ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র যেমন—পরিধেয় পোশাক, রং-তুলি, বাদ্যযন্ত্র ও ঐতিহ্যবাহী লাঠি যত্নসহকারে সংরক্ষিত রয়েছে। এখানকার ক্যানভাসগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে সভ্যতার ক্রমবিকাশ, ধান মাড়াই, জমি করষণ এবং গাঁতা চাষের মতো বাংলার ঐতিহ্যবাহী জীবনের মোট ২৩টি কালজয়ী চিত্রকর্ম।

শিল্পী সুলতানের জীবনের অন্যতম স্বপ্ন ছিল শিশুদের মাঝে শিল্পের আলো ছড়িয়ে দেওয়া। সেই উদ্দেশ্যে তিনি নদীর জলে ভাসমান বজরার ওপর তৈরি করেছিলেন অনন্য এক শিল্পালয়, যার নাম দিয়েছিলেন “শিশুস্বর্গ”। শিল্পীর স্বপ্নের সেই ঐতিহ্যবাহী বজরাটি আজও চিত্রা নদীর পাড়ে স্মৃতি হিসেবে সংরক্ষিত রয়েছে। শুধু তাই নয়, কমপ্লেক্স সংলগ্ন এলাকায় শিল্পীর ভাবনাকে টিকিয়ে রাখতে প্রতিষ্ঠা করা হয়েছে একটি আঁকার স্কুল, যেখানে স্থানীয় শিশুরা নিয়মিত ছবি আঁকা শেখার সুযোগ পায়।

সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছর ১০ আগস্ট শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে এই কমপ্লেক্স প্রাঙ্গণে উৎসবের ধুম পড়ে যায়। এ সময় চিত্রা নদীর বুকে বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সুলতান কমপ্লেক্সে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য ‘সুলতান মেলা’র আয়োজন করা হয়। দেশ-বিদেশের হাজারো পর্যটক ও শিল্পরসিক এই উৎসবে সামিল হন। সাধারণ দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট প্রবেশ মূল্যের বিনিময়ে কমপ্লেক্সটি সপ্তাহের রবিবারে বন্ধ থাকা ছাড়া প্রতিদিন সকাল ৯:৩০ টা থেকে বিকেল ৪:৩০ টা পর্যন্ত খোলা থাকে। চিত্রা নদীর হাওয়ায় ভেসে আসা প্রকৃতির ঘ্রাণ আর মহান শিল্পীর সৃষ্টিশীলতার ছোঁয়ায় সুলতান কমপ্লেক্স নড়াইল তথা দক্ষিণবঙ্গের রূপময় রূপকে তুলে ধরেছে।

More News Of This Category
© All rights reserved © 2025