মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) গাড়িচালক সালাম গাড়ির চাপে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, দায়িত্ব পালনকালে গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ ও কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।