1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
জমি দখলের অভিযোগে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর দাবি সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টার। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:০৮|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

জমি দখলের অভিযোগে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর দাবি সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টার।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
Spread the love

মো:আল-মাহফুজ (শাওন), খুলনা:

খুলনায় সেভেন রিংস সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগে প্রকাশিত সংবাদকে ভুল ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছেন কোম্পানির উপদেষ্টা মো. এরশাদ আলী আজাদ। তাঁর দাবি, সংশ্লিষ্ট জমি বৈধভাবে ক্রয় করে প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে কোম্পানি ভোগদখলে রয়েছে।

এরশাদ আলী আজাদ জানান, জমিটি প্রকৃত মালিকদের কাছ থেকে ক্রয়ের পর নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করা হয়েছে। সম্প্রতি ওই জমিতে ঘেরাবেড়া দিতে গেলে রফিকুল ইসলাম আকনসহ কয়েকজন বাধা দেন। তাঁরা জমিটির মালিকানা দাবি করলে বিষয়টি লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে উপস্থিত হতে বলেন। তবে তাঁর দাবি, এখন পর্যন্ত রফিকুল ইসলাম আকনের পক্ষ থেকে কাগজপত্র উপস্থাপন করা হয়নি।

কোম্পানির উপদেষ্টা আরও জানান, জমি নিয়ে অভিযোগকারী পক্ষ থানায় অভিযোগ দায়ের করার পর বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য কোম্পানির পক্ষ থেকে তাঁদের আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে বিষয়টি নিয়ে কথা বলার উদ্যোগ নেওয়া হলেও অভিযোগকারী পক্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখায়নি বলে তিনি দাবি করেন।

এরশাদ আলী আজাদের ভাষ্য অনুযায়ী, কোম্পানির পাশের গোড়াখাল পাড় এলাকার জমি নিজেদের দাবি করে প্রতিপক্ষ খুলনা সদর সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে নামজারির আবেদন করেন। আবেদন নম্বর ৫৮৫৬ (২০২৫-২৬)। সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই শেষে গত ২৯ সেপ্টেম্বর খুলনা সদর সহকারী কমিশনার (ভূমি) মো. ইসতিয়াক আহমেদ আবেদনটি নামঞ্জুর করেন বলে তিনি জানান।

তিনি বলেন, জমির মালিকানা নিয়ে কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সরকারি নথিপত্র ও উভয় পক্ষের বক্তব্য যাচাই করা প্রয়োজন। যাচাই ছাড়া সংবাদ প্রকাশের ফলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তবে জমির মালিকানা নিয়ে দুই পক্ষের বিরোধের বিষয়ে নিরপেক্ষ সিদ্ধান্তে পৌঁছাতে সংশ্লিষ্ট নথিপত্র ও উভয় পক্ষের বক্তব্য যাচাই করা জরুরি।

More News Of This Category
© All rights reserved © 2025