
খুলনায় আর্য ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন
মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনা নগরীর আর্য ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় মন্দিরের নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির সদস্য এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।