1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দর্পণ বিসর্জন ও সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:৫৫|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দর্পণ বিসর্জন ও সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।

সুজিত বাছাড়
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
Spread the love

সুজিত বাছাড়, দিঘলিয়া, খুলনা:

খুলনার দিঘলিয়া উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে দর্পণ বিসর্জনসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। এ বছর উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৬১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়।

বিজয়া দশমীর সকালে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে অঞ্জলি প্রদান ও মঙ্গল যাত্রায় অংশ নিতে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢাকের বাদ্য, উলুধ্বনি ও পুরোহিতের মন্ত্রোচ্চারণে মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে ভক্তি, শ্রদ্ধা ও আনন্দের মিলনস্থল। দেবী দুর্গার বিদায়লগ্নে ভক্তদের মধ্যে যেমন ছিল বিষাদের আবহ, তেমনি আগামী বছর আবারও মায়ের আগমনের প্রত্যাশায় ছিল গভীর আবেগ।

দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। দেবী দুর্গাকে এক বছরের জন্য বিদায় জানানোর মুহূর্তে অনেক ভক্ত আবেগাপ্লুত হয়ে পড়েন। অশ্রুসিক্ত নয়নে তাঁরা প্রার্থনা করেন, ‘মা, তুমি আবার এসো। এই ধরাধামের সবাই তোমার সন্তান। সবার মঙ্গল করো, পৃথিবীকে শান্তি ও কল্যাণে ভরিয়ে দাও।’

দেবীকে বিদায় জানানোর বিষাদ থাকলেও সব দুঃখ-কষ্ট ভুলে উৎসবের আনন্দে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। বিশেষ করে নারীদের অংশগ্রহণে বিভিন্ন পূজামণ্ডপে সিঁদুর খেলার আয়োজন উৎসবে যোগ করে বাড়তি আনন্দ ও আবেগ। একে অপরকে সিঁদুর পরিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাঁরা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করেন।

দিঘলিয়ার সেনহাটী শিববাড়ী কেন্দ্রীয় পূজামন্দিরের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। দিঘলিয়া ও সেনহাটী ইউনিয়নের কয়েকটি পূজামণ্ডপের প্রতিমা নদীপথে সেনহাটী শিববাড়ীসংলগ্ন ভৈরব নদে আনা হয়। সেখানে বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির সদস্য, ভক্ত ও দর্শনার্থীরা একত্রিত হয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়।

প্রতিমা বিসর্জন নি‌য়ে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা‌তে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জনের কার্যক্রম শেষ করতে হবে। তিনি আরও জানান, প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নির্ধারিত বিসর্জনস্থল ও প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উৎসবের সমাপ্তি ঘটে।

এবারের দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত, দর্শনার্থী ও পূজারিদের ব্যাপক উপস্থিতি ছিল। প্রতিমা দর্শন, পূজা-অর্চনা, মণ্ডপের নান্দনিক সাজসজ্জা ও আলোকসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে বিভিন্ন এলাকা। পূজার দিনগুলোতে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন করেন নানা বয়সী মানুষ। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি উৎসবজুড়ে ছিল আনন্দ, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সৌহার্দ্যের আবহ।

পঞ্জিকা অনুযায়ী, ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এরপর ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী ও দেবীর বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। ১৭ ও ১৮ অক্টোবর শনিবার ও র‌বিবার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।

সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, বিজয়া দশমী দেবী দুর্গার কৈলাসে প্রত্যাবর্তনের প্রতীক হিসেবে বিবেচিত। এ দিন পূজা-অর্চনা ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা দেবীর কাছে মঙ্গল, শান্তি ও কল্যাণ কামনা করেন। দর্পণ বিসর্জন দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার, যার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।

শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতিরও অন্যতম প্রতীক। দিঘলিয়ার বিভিন্ন পূজামণ্ডপে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ উৎসবের মধ্য দিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও ভক্তদের হৃদয়ে রয়ে গেছে উৎসবের আনন্দ, আবেগ ও স্মৃতি। দেবী দুর্গার কাছে মঙ্গল ও কল্যাণ কামনা করে বিদায় নিয়েছেন ভক্তরা। সেই সঙ্গে আগামী বছর আবারও শারদীয় দুর্গোৎসবে মায়ের আগমনের অপেক্ষায় রইলেন সনাতন ধর্মাবলম্বীরা।

More News Of This Category
© All rights reserved © 2025