1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বাগেরহাটে এম এ সালামের মানবিক বার্তা: দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:৩৮|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বাগেরহাটে এম এ সালামের মানবিক বার্তা: দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
Spread the love

 

বাগেরহাটের রাজনীতির আকাশে যে কজন নেতা রাজপথের আন্দোলন-সংগ্রাম আর ত্যাগ-তিতিক্ষার প্রতীক হিসেবে পরিচিত, তাদের মধ্যে অন্যতম জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম। দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম, অসংখ্য মামলা, রাজনৈতিক হামলা আর বারবার কারাবরণের কঠিন পথ পেরিয়ে তিনি আজ সাধারণ মানুষের আস্থার এক বিশ্বস্ত ঠিকানায় পরিণত হয়েছেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর যে চর্চা তিনি বজায় রেখেছেন, তার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল সদ্য উদযাপিত শারদীয় দুর্গোৎসবে।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট জেলার মণ্ডপে মণ্ডপে ঘুরে বিএনপির স্থায়ী অঙ্গীকার—অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দিয়েছেন এম এ সালাম। তাঁর নেতৃত্বে জেলা বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে। এ সময় তিনি প্রতিটি মণ্ডপের উদযাপন কমিটির সদস্য ও পূজারিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।

পূজা মণ্ডপগুলোতে উৎসবের আবহাওয়া নির্বিঘ্ন রাখতে এবং সনাতন ধর্মাবলম্বীরা যেন কোনো প্রকার শঙ্কা ছাড়া পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে তিনি ব্যক্তিগত ও দলীয় তহবিল থেকে বিশেষ আর্থিক অনুদানও প্রদান করেন। উপস্থিত হাজারো মানুষের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এম এ সালাম বলেন, “বাগেরহাট সবসময়ই সম্প্রদায়িক সম্প্রীতির এক চমৎকার উর্বর ভূমি। এ মাটিতে কোনো উগ্রবাদ বা বৈষম্যের জায়গা নেই। ধর্ম যার যার, উৎসব সবার—এই নীতিতে বিশ্বাস রেখেই আমরা সব ধর্মের মানুষের পাশে রাজনৈতিক ও সামাজিকভাবে পাহারা দিয়ে আসছি এবং ভবিষ্যতেও থাকব।”

স্বৈরাচারী শাসনের দীর্ঘ ১৭টি বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে এই প্রবীণ নেতাকে। একাধিকবার কারাগারে যেতে হয়েছে, সহ্য করতে হয়েছে মানসিক ও শারীরিক নির্যাতন। কিন্তু রাজপথ বা বাগেরহাটের মানুষের থেকে তাঁকে বিচ্ছিন্ন করা যায়নি। প্রতিকূল সময়েও নেতাকর্মীদের পাশে যেমন ঢাল হয়ে দাঁড়িয়েছেন, তেমনি সাধারণ মানুষের সুখে-দুঃখে বাড়িয়েছেন সহযোগিতার হাত। দুর্গাপূজায় তাঁর এই আন্তরিক উদ্যোগ প্রমাণ করে যে, রাজপথের ত্যাগী এই নেতা শুধু দলীয় রাজনীতিতেই সীমাবদ্ধ নন, বরং পুরো জেলার সর্বজনীন অভিভাবকত্ব গড়ে তুলতে সচেষ্ট।

মণ্ডপ পরিদর্শনকালে এম এ সালামের সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক ও জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শমসের আলী মোহন এবং সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও পূজারিরা বিএনপি নেতার এই আন্তরিক উপস্থিতি ও সহায়তায় গভীর সন্তোষ প্রকাশ করেন এবং জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

More News Of This Category
© All rights reserved © 2025