1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন খুলনার গাজী শরিফুল ইসলাম অহিদ। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:৫৮|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন খুলনার গাজী শরিফুল ইসলাম অহিদ।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
Spread the love

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন খুলনা মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী শরিফুল ইসলাম অহিদ।

শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাংগঠনিক দায়িত্ব বণ্টনসংক্রান্ত নথিতে কেন্দ্রীয় কমিটির সদস্যদের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নথির নবম পৃষ্ঠায় তাঁর নাম উল্লেখ রয়েছে।

খুলনা মহানগরে দলীয় সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালনের পর কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ডে ভূমিকা রাখার নতুন সুযোগ তৈরি হয়েছে গাজী শরিফুল ইসলাম অহিদের।

এদিকে, কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা জোরদারে ভূমিকা রাখবেন।

More News Of This Category
© All rights reserved © 2025