1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:২৫|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
Spread the love

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা:

জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে খুলনা জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় খুলনার ডাকবাংলা মোড়স্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম মধুর সভাপতিত্বে সভায় জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম হাদিজ জামান, সহসভাপতি ডা. আবুল কাশেম, মোহাম্মদ ফরহাদ আহমেদ, মোঃ শফিকুল ইসলাম বাচ্চু, ডা. ফিরোজ মামুন, মোহাম্মদ তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, হাসমত আলী, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মুস্তাফিজুর রহমান লাভলু, শেখ মোহাম্মদ বাবর আলী, বেগম ফরিদা ইয়াসমিন, এস এম মামুনুর রশিদ, মিল্টন গোলদার, ইন্দা শেখ, মোহাম্মদ খোকন, মাজাহার জোয়াদ্দার পান, শহীদ হাওলাদার, ইরানি, মোহাম্মদ জাকির, আব্দুল কুদ্দুস সর্দার, মোহাম্মদ মিরাজ আলী, আবু বক্কার সিদ্দিক, মোহাম্মদ রেজাউল, মোহাম্মদ বিল্লালসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক:
এম হাদিজ জামান
সাধারণ সম্পাদক
জাতীয় পার্টি, খুলনা জেলা শাখা।

More News Of This Category
© All rights reserved © 2025