1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, মূলহোতার ৩ মাসের কারাদণ্ড - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৯:৫৩|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

খুলনায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, মূলহোতার ৩ মাসের কারাদণ্ড

আল মাহফুজ শাওন
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
Spread the love

 

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত ও গোপনে বিক্রির অভিযোগে আনিসুর রহমান পলাশ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৬। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে ঘোড়ার মাংস প্রস্তুতকালে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত পলাশ কাঞ্চনপুর গ্রামের মৃত লুৎফর রহমান মাহমুদের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডুমুরিয়া ও আশপাশের এলাকায় ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত এবং অন্য পশুর মাংস হিসেবে সরবরাহের অভিযোগ ছিল একটি অসাধু চক্রের বিরুদ্ধে। প্রায় দুই মাস ধরে চক্রটির কর্মকাণ্ড পর্যবেক্ষণের পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিহাদ।

পরে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আটক পলাশকে ডুমুরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহেল রানার আদালতে হাজির করা হয়। অপরাধ স্বীকার ও উপস্থাপিত আলামতের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিহাদ জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা জানান, অপরাধ স্বীকার এবং আলামতের ভিত্তিতে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত পলাশকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025