1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মাদক নির্মূলে চলতি বছর ২০ হাজার পুলিশ নিয়োগ দেবে সরকার: আইজিপি - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৯:৩৬|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

মাদক নির্মূলে চলতি বছর ২০ হাজার পুলিশ নিয়োগ দেবে সরকার: আইজিপি

মোঃ মেহেদী হাসান
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
Spread the love

 

মোঃ মেহেদী হাসান, বাগেরহাট প্রতিনিধি

মাদক নির্মূলে চলতি বছর ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেবে সরকার। তবে একসঙ্গে এত সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার পর্যাপ্ত অবকাঠামো পুলিশের নেই। এ জন্য নতুন প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, পিপিএম।

রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বিভিন্ন এলাকায় মাদকের আখড়া গড়ে উঠেছে। মাদক নির্মূল করতে হলে রাজনৈতিক প্রভাব ও পৃষ্ঠপোষকতার বাইরে এসে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি এর পেছনে থাকা প্রভাবশালীদেরও আইনের আওতায় আনতে হবে।

পুলিশ সদস্যদের সতর্ক করে তিনি বলেন, গত দুই মাসে মাদকের কারণে ২৭ জন পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের আগে নিজেদের অপরাধমুক্ত হতে হবে। মাদক ব্যবসা বা এর সঙ্গে সংশ্লিষ্টতা থেকে পুলিশ সদস্যদের দূরে থাকার আহ্বান জানান তিনি।

আইজিপি আরও বলেন, বস্তিসহ বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার থাকলেও সেখানকার অধিকাংশ মানুষ ভালো। অল্প কিছু মানুষ মাদক ব্যবসা ও অপরাধের সঙ্গে জড়িত। কিছু প্রভাবশালী অপরাধী রাজনৈতিক পরিচয় ও ক্ষমতা ব্যবহার করে দরিদ্র মানুষকে প্রথমে বিনা মূল্যে মাদক সেবনে অভ্যস্ত করে। পরে তাদের মাদক পরিবহন ও ব্যবসার কাজে ব্যবহার করে।

দেশের উন্নয়নে সরকার, প্রশাসন, পুলিশ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কে সরকারে আসবে, তা প্রশাসন কিংবা কমিউনিটি পুলিশের বিবেচ্য বিষয় নয়। পুলিশের দায়িত্ব হলো আইন অনুযায়ী দায়িত্ব পালন করে দেশের শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে উল্লেখ করে আইজিপি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়ানো তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

পুলিশ বাহিনীতে নিয়োগ ও চাকরি নিয়ে ছড়ানো গুজব প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব যথাযথভাবে পালন করলে চাকরি হারানোর ভয় নেই। তবে কেউ মাদক ব্যবসা বা অপরাধে জড়িত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

বাগেরহাট | ২৫ অক্টোবর ২০২৬

More News Of This Category
© All rights reserved © 2025