শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে দৌলতপুর থানাধীন দেয়ানা পূর্বপাড়া এলাকার আজিজুল হক সড়কে অভিযান চালিয়ে একটি চোরাই ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দেয়ানা উত্তরপাড়ার মো. ইমরান শেখ (২৬) এবং দেয়ানা পূর্বপাড়া আজিজুল হক সড়কের নুর মোহাম্মদ শেখ (৩৫)।
এ ঘটনায় দৌলতপুর থানায় ৩০ অক্টোবর একটি মামলা করা হয়েছে।