মোঃ মেহেদী হাসান,বাগেরহাট
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট পৌর যুবদলের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বাগেরহাট শহরের দাশপাড়া মোড় থেকে পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সুমন পাইকের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
এতে পৌর যুবদলের ৯টি ওয়ার্ডের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।শোভাযাত্রা শেষে শহরের শালতলা মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌর যুবদল নেতা জাহিদ শেখ, অজিত শেখ ও মো. খোকনসহ স্থানীয় নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবদল অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।
উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা ও পথসভা শেষ হয়।