1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:০৯|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

আল মাহফুজ শাওন
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
Spread the love

 

মো: আল-মাহফুজ শাওন, খুলনা

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন দরগাপাড়া কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশে সড়কের ওপর এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

নিহত যুবকের নাম শহিদুল (৩৫)। তিনি লবণচরা থানাধীন বুড়ো মৌলবির দরগা এলাকার মাহাতাব শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দরগাপাড়া কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশে সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন শহিদুল। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

More News Of This Category
© All rights reserved © 2025