1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৯:২৫|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

মোঃ মেহেদী হাসান
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
Spread the love

 

মোঃ মেহেদী হাসান, বাগেরহাট
বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সামনে রেখে আনন্দ মিছিল ও পথসভা করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে বাগেরহাট খুলনা মহাসড়কের মাজার মোড়ে জেলা বিএনপি এই আনন্দ মিছিলের আয়োজন করে।
মিছিলটি মহাসড়ক পদক্ষিণ শেষে মাজারের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা দারুণ উজ্জীবিত। তার আগমনকে সামনে রেখে নানা প্রস্তুতি নেয়া হয়েছে। সড়ক পথে আসবেন প্রধানমন্ত্রী। আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী মহাসড়কের রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাবেন বলে পথসভায় বক্তারা উল্লেখ করে।
সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক জুয়েল, বিএনপি নেতা হাদিউজ্জামান হিরোসহ নেতৃবৃন্দ।
আগামী ৫ নভেম্বর বাগেরহাটের মোংলা থেকে সড়ক পথে ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসার কথা রয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025