সুজিত বাছাড়, দিঘলিয়া, খুলনা:
আগামী ০৫ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে সারাদেশে একযোগে ৫০৩ টি উপজেলাতে ১০-১৪ বছর বয়সীদের ১০ ইভেন্টে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২’ উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর খুলনায় এই আগমন উপলক্ষে খুলনার দিঘলিয়ায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টায় দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টুর নেতৃত্বে এ আনন্দ মিছিল ও পথসভার আয়োজন করা হয়।
আনন্দ মিছিলটি দিঘলিয়া উপজেলার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথের বাজার সংলগ্ন মঞ্জালের বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মো. রকিব মল্লিক, খুলনা জেলা বিএনপির সদস্য অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাসেদ কবির জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিপু, সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, বারাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিউদ্দিন শাফি, সাধারণ সম্পাদক মো. আলম চৌধুরী, গাজীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মুকিত মীর ও সাধারণ সম্পাদক বাদশা গাজী।
এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।