1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:৩২|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দিঘলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সুজিত বাছাড়
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
Spread the love

 

সুজিত বাছাড়, দিঘলিয়া, খুলনা:

খুলনার দিঘলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প‌বিত্র কোরআন তে‌লোয়াত ও গীতা থে‌কে পা‌ঠের মধ‌্য দি‌য়ে জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিব‌সের শুরু হয়।

জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিব‌সে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও আলোচিত দিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর সেনাবাহিনীতে অভ্যুত্থানের পর তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দি হন। পরবর্তীতে ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মুক্তি লাভ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দেশের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন ঘটে। দিনটি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তাছাড়াও আলোচনা সভায় বক্তব‌্য রা‌খেন, বীর মু‌ক্তি‌যোদ্ধা গোলাম মোস্তফা, আঁলহজ্ব স‌রোয়ার খান ক‌লে‌জের প্রভাষক মোঃ সালাউদ্দিন মো‌ল‌্যা, দিঘলিয়া থানা পুলিশের তদন্ত কর্মকর্তা শুভ্র কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাঃ শাওন হোসেন, উপ‌জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপ‌জেলা প্রো‌কৌশলী কর্মকর্তা আবু তা‌রেক সাইফুল কামাল, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার মোঃ কামাল হো‌সেন,

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ দিনের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা প্রয়োজন। জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও বক্তারা উল্লেখ করেন। এছাড়াও বক্তারা ঐতিহা‌সিক এই দি‌নের ইতিহাস তু‌লে ধ‌রেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা পুলিশের তদন্ত কর্মকর্তা শুভ্র কুমার দাস, উপ‌জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার মোঃ কামাল হো‌সেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাঃ শাওন হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জামাল হুসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলম, উপ‌জেলা প্রো‌কৌশলী কর্মকর্তা আবু তা‌রেক সাইফুল কামাল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রমজান আলী, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা মোল্যা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাইদা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, দিঘলিয়া আনসার কমান্ডার শামসুননাহার, উপ‌জেলা প‌ল্লী দরিদ্র বি‌মোচন কর্মকর্তা রেহানা আকতার, এবং উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের প্রতিনিধি মোঃ রুহুল আমিন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ৫ নভেম্বর আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা পুষ্পেন্দু দাস।

এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা মাঠ প্রাঙ্গণে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণ করে দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025