1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ষাট গম্বুজ মসজিদ সংরক্ষণ ও আন্তর্জাতিকভাবে তুলে ধরতে কাজ করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:০১|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

ষাট গম্বুজ মসজিদ সংরক্ষণ ও আন্তর্জাতিকভাবে তুলে ধরতে কাজ করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী।

পরশমনি জ্যোতি
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
Spread the love

পরশমনি জ্যোতি, ঢাকা:

মূল স্থাপত্যবৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব, দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার উদ্যোগের কথা জানালেন

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ সংরক্ষণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এই ঐতিহাসিক নিদর্শনকে আরও পরিচিত করে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী মসজিদের অনন্য স্থাপত্যশৈলী, নান্দনিক কারুকাজ ও ঐতিহাসিক গুরুত্ব ঘুরে দেখেন। পাশাপাশি স্থাপনাটির বিভিন্ন শৈল্পিক বৈশিষ্ট্য ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

মন্ত্রী বলেন, ষাট গম্বুজ মসজিদ শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের একটি অমূল্য সাংস্কৃতিক সম্পদ। সমৃদ্ধ ইতিহাস, স্থাপত্যশিল্প ও ঐতিহ্যের পরিচায়ক এই স্থাপনা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা তুলে ধরেছে। এ ধরনের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা জাতীয় দায়িত্ব।

তিনি আরও বলেন, ঐতিহাসিক স্থাপনাগুলোর মূল স্থাপত্যবৈশিষ্ট্য ও স্বকীয়তা অক্ষুণ্ন রেখে যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের কাছে এসব ঐতিহ্যবাহী স্থাপনাকে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নিতে হবে।

সংস্কৃতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক ঐতিহ্য কেবল অতীতের স্মারক নয়, এটি জাতীয় পরিচয় ও আত্মমর্যাদার গুরুত্বপূর্ণ ভিত্তি। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সম্পর্কে সচেতন করার পাশাপাশি এসব ঐতিহ্যের যথাযথ প্রচার ও আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে হবে।

পরিদর্শনকালে মন্ত্রী উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।

এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাগেরহাট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা-বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক ও কাস্টোডিয়ান উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025