1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:৫৪|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সুজিত বাছাড়
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
Spread the love

সুজিত বাছাড়, দিঘলিয়া, খুলনা:

‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে পতাকা উত্তলন, র‌্যা‌লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ চত্ত‌রে জাতীয় সমবায় দিবস উপল‌ক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তলন ক‌রেন উপজেলা নির্বাহী অ‌ফিসার সুজন দাশ গুপ্ত । এরপর উপ‌জেলা চত্তর থে‌কে র‌্যা‌লি বের হয়। র‌্যা‌লি‌টি উপ‌জেলা চত্তর প্রদিক্ষিন ক‌রে উপ‌জেলা অডিটোরিয়ামে গি‌য়ে শেষ হয়। সেখা‌নে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

পবিত্র কোরআন থে‌কে তে‌লোয়াত ও গীতা থে‌কে পা‌ঠের ম‌ধ্যে দি‌য়ে শুরু হয় ৫৫তম জাতীয় সমবায় দিবস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলালের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর পরিবর্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম।

র‌্যা‌লি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার মোঃ শ‌ফিকুল ইসলাম, উপ‌জেলা নির্বাচন অ‌ফিসার হুমায়রা পারভীন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপ‌জেলা ত্রান ও দুর্যোগ কর্মকর্তা মোঃ জামাল হুসাইন, উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা মোঃ সোহাগ হো‌সেন এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের সংগঠিত করে আত্মনির্ভরশীলতা অর্জন এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। এ সময় তিনি সমবায় সমিতিগুলোকে ঐক্যবদ্ধভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির স্বাগত ও সমাপনী বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম বলেন, সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ সময় তিনি নিরাপদ খাদ্য উৎপাদন, বৃক্ষরোপণ ও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, দৌলতপুর ইজিবাইক সমবায় সমিতি ও মিশুক সমবায় সমিতির প্রতিনিধিরা।

বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও গ্রাহক এবং প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিঘলিয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এস এম ওয়াহিদ মুরাদ।

More News Of This Category
© All rights reserved © 2025