সুজিত বাছাড়, দিঘলিয়া, খুলনা:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনার দিঘলিয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান সাদ্দাম, দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদের জনি, দিঘলিয়া উপজেলা যুবদলের সভাপতি কুদরত-ই-এলাহী স্পিকার, দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টুটুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন দিঘলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম মেহেদী, সাধারণ সম্পাদক হেদায়েত শেখ, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সেনহাটি স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর জামান সোহাগ, গাজীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আশরাফুল শেখ, দিঘলিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি সিদ্দিকুর রহমান মিন্টু, দিঘলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রানা দাস, দিঘলিয়া ইউনিয়ন ইজিবাইক কমিটির সাধারণ সম্পাদক হালিম খলিফা, দিঘলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোল্লা মাহমুদুর রহমান এবং উপজেলা মহিলা দলের সদস্য রিনা পারভীন, জনি মিয়া, জিহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে বক্তব্য দেন দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদের জনি। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ—তারেক রহমানের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি রোধে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস-আদালতসহ সব জায়গা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্নতার অংশ হিসেবে আজ আমরা দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ পরিষ্কার করেছি। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি খুলনা-৪ আসনের সংসদ সদস্য জননেতা এস কে আজিজুল বারী হেলালের পক্ষ থেকে সবাইকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানান।