1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার দিঘলিয়ায় ২ দিনব্যাপী ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ শেষ, শিগগিরই জরিপ শুরু - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১১:৪৩|
শিরোনামঃ
খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ খুলনার দিঘলিয়ায় ২ দিনব্যাপী ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ শেষ, শিগগিরই জরিপ শুরু খুলনা সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে হকার্স ইউনিয়নের কার্যালয় ঘেরাও কর্মসূচি সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা।

খুলনার দিঘলিয়ায় ২ দিনব্যাপী ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ শেষ, শিগগিরই জরিপ শুরু

সুজিত বাছাড়
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
Spread the love

 

সুজিত বাছাড়, দিঘলিয়া, খুলনা:

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার (৯ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। প্রশিক্ষণ শেষ হওয়ার পরপরই মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ ও জরিপ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের জন্য মোট ৭৩ জন তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। এর আগে গাজীরহাট, বারাকপুর ও আড়ংঘাটা ইউনিয়ন থেকে পাঁচজন করে মোট ১৫ জনের প্রশিক্ষণ সম্পন্ন হয়। বাকি ৫৮ জনকে নিয়ে ৯ ও ১০ নভেম্বর উপজেলা পরিষদের সভাকক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে ইউনিয়নভিত্তিক অংশগ্রহণকারীদের মধ্যে দিঘলিয়া ইউনিয়নের ১৪ জন, সেনহাটী ইউনিয়নের ১৮ জন, যোগীপোল ইউনিয়নের ১৩ জন, বারাকপুর ইউনিয়নের ৬ জন, গাজীরহাট ইউনিয়নের ৪ জন এবং আড়ংঘাটা ইউনিয়নের ৩ জন রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কার্যক্রমের সফল বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত জরুরি। তাই দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। প্রকৃত উপকারভোগী চিহ্নিত করতে তথ্যের স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই এবং নির্ধারিত পদ্ধতিতে জরিপ পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রমজান আলী বলেন, জরিপের ক্ষেত্রে প্রতিটি তথ্য যথাযথভাবে সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে। কোনো ধরনের ভুল বা অসম্পূর্ণ তথ্য যেন অন্তর্ভুক্ত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহের মাধ্যমে একটি নির্ভরযোগ্য উপাত্ত তৈরি করতে হবে।

প্রশিক্ষণ কার্যক্রমে প্রথম দিন তাত্ত্বিক এবং দ্বিতীয় দিন ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়। এসব ট্যাব ব্যবহার করে মাঠপর্যায়ে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ ও জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশিক্ষণপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের মাধ্যমে দ্রুত মাঠপর্যায়ের জরিপ কার্যক্রম শুরু হবে এবং নির্ভুল তথ্যের ভিত্তিতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।

More News Of This Category
© All rights reserved © 2025