1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসব - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:১০|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসব

ওয়াহিদ মুরাদ
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উৎসব মহাসমারোহে উদযাপিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১২টায় শুরু হওয়া এ বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তন ছাত্র–ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিক। তিনি বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক–অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সদস্য এম সাইফুর রহমান মিন্টু।
বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মল্লিক। তিনি বলেন—
“নারী শিক্ষার অগ্রযাত্রায় সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাজ ও দেশের উন্নয়নে ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মনিরুল হক বাবুল। তিনি বলেন—
“এই বিদ্যালয় কেবল শিক্ষাদানই নয়, নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

বিদ্যালয়ের ইতিহাস উপস্থাপন করেন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও সম্মানিত সদস্য এম সিদ্দিক–উজ–জামান। তিনি ২৫ বছরের পথচলার সাফল্য, সংগ্রাম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক শিক্ষক এবং বর্তমান শিক্ষক–কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
আব্দুর রকিব মল্লিক, এম সিদ্দিক–উজ–জামান, মোল্লা নাজমুল হক, কামরুজ্জামান মিঠু, মোহাম্মদ আলী মিন্টু, আলেয়া পারভীন, সর্দার দাউদ আলী, এস লিয়াকত হোসেন, ফরহাদ কাদির, আলমগীর হোসেন আলম, সৈয়দ রাশেদুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম, রওশন আজাদ, আরিফুল ইসলাম হাসান, সৈয়দ আব্দুল হাই সোহেল, মাস্টার নজির আহমেদ, আ: ছালাম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষক–কর্মচারী, ছাত্রী, অভিভাবকসহ এলাকার সুধীজন।

সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলের নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। রজতজয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও অন্যান্য ভবিষ্যৎ পরিকল্পনার কথাও অনুষ্ঠানে জানানো হয়।

More News Of This Category
© All rights reserved © 2025