1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কেএমপি’র উদ্যোগে ‘বাসা–বাড়ির নিরাপত্তা’ ভিডিও প্রদর্শনী ও মতবিনিময় সভা - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:৪৩|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

কেএমপি’র উদ্যোগে ‘বাসা–বাড়ির নিরাপত্তা’ ভিডিও প্রদর্শনী ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
Spread the love

 

নগরবাসীর নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাসা–বাড়ির নিরাপত্তা’ শীর্ষক ভিডিও প্রদর্শনী ও মতবিনিময় সভা।

কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান নগরীর আলমনগর এলাকার এশিয়া টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে সচেতনতামূলক এই ভিডিওটি প্রদর্শন করেন।

ভিডিওতে বাড়ির চারপাশের ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখা, অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে রাখা, বাড়ির প্রাচীরের উপযুক্ত উচ্চতা নিশ্চিত করা, প্রাচীরে কাটাতার স্থাপন, চাবি হারালে দ্রুত নতুন তালা ব্যবহার, বাসার নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের গুরুত্ব, রাতের বেলায় বাড়ির গেট ও আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, দূরে গেলে প্রতিবেশিকে অবহিত করে বাড়ি ফাঁকা রাখা।

কেএমপি মনে করে, ভিডিওতে দেওয়া এসব বার্তা নাগরিকদের নিরাপত্তা–সচেতন করে তুলবে এবং বাড়ি–বাড়িতে নিরাপত্তা ব্যবস্থার প্রতি আরও মনোযোগী করবে।

কেএমপি জানিয়েছে, ভবিষ্যতেও তারা এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

More News Of This Category
© All rights reserved © 2025